• ঢাকা
  • রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ এএম


যুক্তরাষ্ট্রে হিজাব পরেই ক্রসিং গার্ডের দায়িত্ব নিলেন মুসলিমনারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ অক্টোবর ২০২৬ ১০:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রিন্স উইলিয়াম কাউন্টিতে ক্রসিং গার্ড হিসেবে শপথ নিয়েছেন হিজাব পরিহিত নারী বি. মানা। তাঁর শপথ গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি আলোচনায় এসেছে।আমেরিকা বাংলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শপথ গ্রহণের সময় বি. মানাকে আনুষ্ঠানিক পোশাকে দেখা যায়। মাথায় হিজাব পরেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। শপথ নেওয়ার পর তাঁর কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।নতুন দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিশুদের নিরাপদে যাতায়াতে সহায়তা করার কাজে যুক্ত হয়েছেন তিনি। স্কুলে যাতায়াতের সময় শিশুদের রাস্তা পারাপারে সহায়তা করা এবং যানবাহন চলাচলের মধ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই একজন ক্রসিং গার্ডের অন্যতম দায়িত্ব।বি. মানার শপথ গ্রহণের ছবিগুলো প্রকাশ্যে আসার পর তাঁর নতুন দায়িত্বের বিষয়টি সামনে আসে। হিজাব পরিহিত অবস্থায় যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ে জননিরাপত্তাসংশ্লিষ্ট দায়িত্ব গ্রহণের এই ঘটনাটি প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির পাঠকদের মধ্যেও আগ্রহ তৈরি করতে পারে।

সূত্র: আমেরিকা বাংলা

/বিএসএস