• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম


অ/জ্ঞাত হুম/কিতে দিশে/হারা ইসরা/য়েল, ভ/য়াবহ বি/স্ফোরণে হতাহ/ত ২৫ ই/হুদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১১:৫৭ এএম

বছরের পর বছর ধরে চলা যুদ্ধের পরও অবিস্ফোরিত বোমা ও অন্যান্য যুদ্ধাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করে রেখেছে। এসব অস্ত্র যেকোনো সময় বিস্ফোরিত হয়ে প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটাতে পারে।এই ঝুঁকি কমাতে জনসচেতনতামূলক প্রচার এবং অবিস্ফোরিত অস্ত্র অপসারণের অভিযান চালানো হচ্ছে। তবে এর মধ্যেই সোমবার (১২ অক্টোবর) উত্তর ইসরায়েলের একটি বনাঞ্চলে স্কুলের শিক্ষা সফর চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানে কিশোর শিক্ষার্থীরা ক্লাস্টার বোমার একটি অংশ খুঁজে পেলে সেটি বিস্ফোরিত হয়। এতে এক শিক্ষার্থী নিহত হয় এবং আরও ২৪ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, দেশটির প্রায় সব অঞ্চলেই বিভিন্ন সময়ের সংঘাতের পর অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র ছড়িয়ে থাকতে পারে। এসবের সংখ্যা শত শত থেকে হাজার হাজার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব বোমা ও অন্যান্য অস্ত্র সাধারণ মানুষের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে শিশু-কিশোরেরা কৌতূহলবশত এসব বস্তু স্পর্শ করলে বা নাড়াচাড়া করলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা ইসরায়েলে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের ঝুঁকি এবং সেগুলো অপসারণের প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

/বিএসএস