• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম


বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৫:২৮ পিএম

ভারতের তরুণদের সরকারবিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা। তাঁর মতে, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীদের লড়াই ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণদের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত।ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করেছেন নেহা বোরা। বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক সংহতি বার্তায় তিনি এ মন্তব্য করেন। ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা।বার্তায় নেহা বোরা বলেন, ‘আমরা জানি, ভারতে এখন সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে।’তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে ভারতসহ দক্ষিণ এশিয়ার তরুণদের বৃহত্তর আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে দেখেছেন। তাঁর বক্তব্যে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংগ্রামের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

/বিএসএস