• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম


মমতার বাসভবনের সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক এক নারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ১১:৪৯ এএম

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলকাতার কালীঘাট এলাকায় মমতার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন।দোলা সেনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছুরি দিয়ে হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কালীঘাট এলাকা থেকে এক নারীকে আটক করেছে পুলিশ।তবে এ ঘটনায় আটক নারীর পরিচয়, হামলার চেষ্টার পেছনের কারণ এবং পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/বিএসএস