ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইউরোপের শোধনাগারগুলোর কাছে অপরিশোধিত তেল সরবরাহ স্থগিত করেছে সৌদি আরামকো।
গত ১০ সেপ্টেম্বর সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে হামলার ঘটনা ঘটে। পাইপলাইনটির দৈনিক তেল পরিবহন সক্ষমতা ছিল ৭০ লাখ ব্যারেল। হামলার পর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহন বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে ইউরোপের শোধনাগারগুলোতে সৌদি তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরবরাহ সংকট সামাল দিতে পোল্যান্ডের প্রধান জ্বালানি কোম্পানি ওরলেন ইতোমধ্যে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহ শুরু করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর সাগর ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে। তবে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও চেক প্রজাতন্ত্রে থাকা ওরলেনের শোধনাগারগুলোর কার্যক্রম এখনো স্বাভাবিকভাবে চালু রয়েছে।
পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল পরিবহন ব্যবস্থায় তৈরি হওয়া এই পরিস্থিতি ইউরোপের শোধনাগারগুলোর জন্য বিকল্প সরবরাহ ব্যবস্থার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।
সূত্র: রয়টার্স
/এএসএফ