যেকোনো মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ওয়ানা নিউজ এজেন্সি।
আমির হাতামি বলেন, কোনো ইরানি নাগরিক যদি একজন মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারেন, তাহলে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। তিনি জানান, এই অর্থ ‘ইরানের জনগণের পক্ষ থেকে’ দেওয়া হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্যও পুরস্কার ঘোষণার কথা জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, দেশটির পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কারের কথা বলা হয়েছে।
ইরানের সেনাপ্রধানের সর্বশেষ এই ঘোষণার পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
/এসএন