• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম


মা’র্কিন পররাষ্ট্রনীতিকে ‘মি/থ্যাচারনির্ভর’ বললেন ই’রানের মুখপাত্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ আগস্ট ২০২৬ ৯:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও ইরানকে ঘিরে দেশটির পররাষ্ট্রনীতি অতিরিক্ত ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুশ সাহিত্যের বিখ্যাত লেখক ফিওদোর দস্তয়েভস্কির উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’ থেকে একটি উদ্ধৃতি শেয়ার করে মার্কিন নীতির সমালোচনা করেন তিনি।

ইসমাইল বাঘেই বলেন, বর্তমানে মার্কিন পররাষ্ট্রনীতির যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দস্তয়েভস্কির উপন্যাসের ওই বিখ্যাত অনুচ্ছেদের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

দস্তয়েভস্কির উপন্যাসের উদ্ধৃতিটি তুলে ধরে তিনি লেখেন, ‘যে ব্যক্তি নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের মিথ্যাকেই সত্য মনে করে শোনে, সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের ভেতরের বা বাইরের কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না এবং এর ফলে সে নিজের পাশাপাশি অন্যের প্রতিও সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলে।’

ইরানের এই মুখপাত্র আরও বলেন, মিথ্যাচারের ওপর অতিরিক্ত নির্ভরতাই মার্কিন প্রশাসনকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে।

/এসএন