ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনের জেরে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফ্রান্সের অবস্থানকে স্পষ্ট ও লজ্জাজনক ‘ভণ্ডামি’ হিসেবে উল্লেখ করেন তিনি।
আরাগচি তার বার্তায় বলেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিষয়ে পরামর্শ দেওয়া বন্ধ করা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় ইসরায়েলের পরিচালিত গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনে ফ্রান্সের সমর্থন দেশটির কথিত নৈতিক অবস্থানকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।
/এসএন