মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচালিত ‘অবৈধ ইরান যুদ্ধ’ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে একটি যৌথ রেজুলেশন পেশ করেছেন দেশটির কয়েকজন সিনেটর।
শনিবার (৮ আগস্ট) মার্কিন সিনেটর জন হিকেনলুপারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার বরাতে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর জন হিকেনলুপার লিখেছেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ থামানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছি।’
তিনি আরও বলেন, এই যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে, জ্বালানি তেল ও সারের দাম বেড়ে গেছে এবং দেশের সামরিক অস্ত্রাগারের মজুত কমে গেছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবিলম্বে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার দাবি জানান তিনি।
সূত্র: আল-জাজিরা
/এএসএফ