• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম


লেবাননে নিজ বাহিনীর গুলিতেই আহত ইসরায়েলি সেনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ আগস্ট ২০২৬ ১১:৪২ পিএম

লেবাননে নিজ বাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। সামরিক অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর সদস্যদের গুলিতে তিনি আহত হন।ঘটনার পর আহত সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি নিজেদের বাহিনীর সদস্যদের মধ্যে ভুলবশত গুলি বিনিময়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতার মধ্যে এ ধরনের ঘটনা নিরাপত্তা ও সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

/বিএসএস