• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম


ট্রাম্পকে নিয়ে ট্রল করেই যাচ্ছে ইরানিয়ান দূতাবাসগুলো!

আপডেট টাইম: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৩৫ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলে, ট্রাম্প তাকে ধন্যবাদ জানিয়ে লেখেন: “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে ইরানি প্রণালী (Strait of Iran) এখন পুরোপুরি উন্মুক্ত। ধন্যবাদ!” 

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল (Truth Social) এই পোস্টে হরমুজ প্রণালীকে (Strait of Hormuz)  ‘ইরানি প্রণালী’ (Strait of Iran) হিসেবে উল্লেখ করেন । এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয় এবং ইরানি দূতাবাসগুলো তাকে নিয়ে ট্রোল করার নতুন সুযোগ পায় 

এই ভুল নামের জবাবে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস একটি মজার পোস্ট দেয় । তারা ট্রাম্পের বিভিন্ন সময়ের মানসিক অবস্থার সাথে প্রণালীর নামের তুলনা করে লেখে:

  • খারাপ মেজাজ (Bad mood) = ট্রাম্প প্রণালী (Strait of Trump)
  • স্বাভাবিক মেজাজ (Normal mood) = হরমুজ প্রণালী (Strait of Hormuz)
  • ভালো মেজাজ (Good mood) = ইরানি প্রণালী (Strait of Iran)