লেবাননের দক্ষিণাঞ্চলের হাদ্দাতা শহরে ইসরাইলি বাহিনী একটি ‘বিশাল বিস্ফোরণ’ ঘটিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এনএনএর প্রতিবেদনে বলা হয়, রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, ইতালির রাজধানী রোমে শুরু হওয়া বৈঠকে গত জুনে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ওই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
/এএসএফ