• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম


প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার পরই ‘হাবিবি পিএসি’ গঠন এল-সায়েদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ১০:২৭ পিএম

প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার পরই ‘হাবিবি পিএসি’ গঠন এল-সায়েদের

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন মিশিগানের সিনেটর-নির্বাচিত আবদুল এল-সায়েদ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেওয়া নথি থেকে জানা গেছে, এল-সায়েদের পৃষ্ঠপোষকতায় ‘লিডারশিপ পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা রাজনৈতিক নেতৃত্ববিষয়ক তহবিলটি নিবন্ধিত হয়েছে।

এ ধরনের তহবিল কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচারের তহবিল থেকে আলাদা। অর্থাৎ, ‘হাবিবি পিএসি’ এল-সায়েদের ব্যক্তিগত নির্বাচনী প্রচারের তহবিলের বাইরে একটি স্বতন্ত্র রাজনৈতিক অ্যাকশন কমিটি হিসেবে নিবন্ধিত হয়েছে।

/এএসএফ