• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৪০ এএম


মানসিক বিষ/ণ্নতায় ভু/গছিলেন, বহুতল থেকে লাফিয়ে প্রা/ণ হা/রালেন মনোরোগ বিশেষজ্ঞ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৯:০৪ পিএম

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক নারী মনোরোগ বিশেষজ্ঞ বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। নিহত চিকিৎসকের বয়স ছিল ৪০ বছর।

নিহত চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল। পরিবারের সদস্যদের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি গভীর মানসিক বিষণ্নতা ও মানসিক চাপে ভুগছিলেন।

গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ হাউজিং সোসাইটির পঞ্চম তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফিয়ে পড়েন ডা. হেমিকা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বজনদের ভাষ্য, দাম্পত্য জীবনের অবসানের পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিহতের বাবা ড. আর চন্দ্র, যিনি নিজেও গাজিয়াবাদের একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানান যে প্রায় ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদের পর থেকে তার মেয়ে ক্রমাগত মানসিক চাপ ও গভীর বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।

ঘটনার পর আবাসিক এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করছে। তবে ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা

/এসএন