স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চলমান সংগ্রামের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং মানবিক ও উন্নয়নমূলক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বেইজিং।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।
রামাল্লাহয় অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে নিযুক্ত চীনা অফিসের প্রধান সান ঝেন বলেন, “ফিলিস্তিন ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে চীন প্রস্তুত। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা ও উন্নয়নমূলক সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং।”
তিনি জানান, ফিলিস্তিনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সময় দেশটির জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ ও নিপীড়নের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছেন।
সান ঝেন বলেন, চীন ও ফিলিস্তিনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেইজিং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
/এএসএফ