২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, একই সঙ্গে ঠিক করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিকও। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালের আগে এই দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আর পুরস্কারটি জিততে হলে লিওনেল মেসিকে ফাইনালে বিশেষ কৃতিত্ব দেখাতে হবে।
এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৮। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে গোলদাতাদের তালিকার শীর্ষে রয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড, আর দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
এই পরিস্থিতিতে স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি দুটি গোলও করেন, তবু গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ গোলসংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার নিয়ম কার্যকর হবে।
প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট। বর্তমানে এমবাপ্পে ও মেসি দুজনেরই রয়েছে চারটি করে অ্যাসিস্ট। তাই মেসি যদি ফাইনালে দুটি গোল করেও কোনো অ্যাসিস্ট না করেন, তাহলে গোল ও অ্যাসিস্ট—উভয় ক্ষেত্রেই সমতা থাকবে।
সেক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম মিনিট খেলেছেন। এই হিসাবেও বর্তমানে এমবাপ্পেই এগিয়ে আছেন। ফলে শুধু দুটি গোল করলেই মেসির জন্য গোল্ডেন বুট নিশ্চিত হবে না।
অথবা
বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা দুই গোলদাতা মেসি ও এমবাপ্পের এই ব্যক্তিগত লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হবে ফাইনালের মঞ্চেই। শিরোপার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ও তাই ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
/এএসএফ