মধ্যপ্রাচ্যের সব দেশের জ্বালানি রফতানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় এর প্রতিবাদে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রভাবশালী এই সামরিক বাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হবে সবার জন্য, নয়তো কারও জন্যই হবে না।”ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিনের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই হুমকি সামনে এলো।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে।এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় অবরোধ কার্যকরের ঘোষণা দেন।
একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি।তবে উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধের পর কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজে ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসেন ট্রাম্প। যদিও ইরানের ওপর অবরোধ পুনর্বহালের সিদ্ধান্তে নিজেদের অবস্থান বহাল রাখে ওয়াশিংটন।
সূত্র: আল-জাজিরা