কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে কাতারের আমিরি দিওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আমিরি দিওয়ানের বিবৃতিতে শেখ হামাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং কাতার ও জাতির জন্য তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি।
তাঁর নেতৃত্বে জ্বালানি-সমৃদ্ধ দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করে। তাঁর আমলেই আল জাজিরা সংবাদমাধ্যমের যাত্রা শুরু হয় এবং কাতার বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসে। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তাঁর ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-এর কাছে, যা আরব বিশ্বে বিরল একটি ঘটনা হিসেবে বিবেচিত হয়।
/বিএসএস