• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম


‘ইসরায়েল’ কে অবৈধ আখ্যা দিয়ে ইসরাইলি পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করল আয়ারল্যান্ড!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ৩:৩৪ পিএম

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরায়েলের সীমান্তের বাইরে অবস্থিত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইহুদি বসতি এলাকায় উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার একটি বিল অনুমোদন করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্ট।

মঙ্গলবার বিলটি অনুমোদনের মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েল-নিয়ন্ত্রিত বসতি অঞ্চলগুলোর বিষয়ে অন্যতম কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নিল ডাবলিন। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে পাঠানো হবে।

‘ইসরায়েলি বসতি’ শীর্ষক এই বিলের আওতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরায়েলের সীমান্তের বাইরে অবস্থিত আবাসিক, কৃষি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উৎপাদিত কোনো পণ্য আয়ারল্যান্ডে আমদানি করা যাবে না।

এই সিদ্ধান্তের ফলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইহুদি বসতিগুলোতে উৎপাদিত পণ্য আয়ারল্যান্ডের বাজারে প্রবেশের সুযোগ হারাবে।

আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞার প্রস্তাব উত্থাপন করেছিল। পরে গত অক্টোবরে স্পেনও ইসরায়েলি বসতি এলাকায় উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞাসংবলিত একটি বাণিজ্যিক প্যাকেজ বাস্তবায়ন করে।

আয়ারল্যান্ডের এই উদ্যোগকে ইসরায়েল-নিয়ন্ত্রিত বসতি অঞ্চলগুলোর বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম কঠোর বাণিজ্যিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

/এএসএফ