• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম


ইরান ইস্যুতে সিনেটের প্রস্তাবে ক্ষু’ব্ধ ট্রাম্প, বললেন ‘আমার কাজ কঠিন করে দিয়েছে’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১০:৪৪ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি প্রতীকী প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উদ্যোগকে ভুল সময়ে নেওয়া এবং সম্পূর্ণ অর্থহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার রাতে মার্কিন সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস হওয়ার পর মঙ্গলবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি যখন ইরানকে প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন, ঠিক সেই সময় সিনেট ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ নিয়ে একটি ভোটের আয়োজন করেছে, যা তার মতে ভুল সময়ে নেওয়া একেবারে অর্থহীন সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, “আমি যখন ইরানকে প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছি, ঠিক তখনই সিনেট ভুল সময়ে একটা অর্থহীন ওয়ার পাওয়ারস অ্যাক্টের ভোটের আয়োজন করল।”

সিনেটরদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই সিনেটররা আমার কাজকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আমি যেকোনো উপায়ে এই কাজ সম্পন্ন করব। কারণ আমি সবসময়ই তা করে দেখিয়েছি।”

তবে কংগ্রেসে গৃহীত এই প্রস্তাবটির কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। এটি মূলত প্রতীকী অর্থে পাস হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং তারা আগের অবস্থানেই অটল রয়েছে।

/এসএন