• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম


২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ ১,২৩৫ জনে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৪:৫০ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ এক দিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৫১ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৫ হাজার ২৮ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৫ হাজার ১৫৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২১ হাজার ৭৫৬ শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।