চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। ২০২৫ সালে এই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। বিপরীতে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন। সেই হিসাবে এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় বেড়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
/এসএন