• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:১৪ এএম


স্বর্ণ-রুপার দামে বড় পতনঃ জেনে নিন আজকের রেট কত?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ১:০৬ পিএম

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

নতুন ঘোষণায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দামের নিম্নমুখী প্রবণতার কারণে এ সমন্বয় করা হয়েছে।

নতুন এই দামের ফলে স্বর্ণ ও রুপার বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।