• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম


কক্সবাজারের লাবণী পয়েন্টে দোকানের ভেতর পড়ে ছিল নারীর ম’রদে’হ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ২:৫৩ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে সৈকতের ড্রিংকস কর্নারের সামনে একটি দোকানের ফ্লোর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটন করপোরেশনের ড্রিংকস কর্নারের একটি লাইব্রেরি ও ফাস্টফুড দোকানের মেঝেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মৃত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স নির্ধারণেরও চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএন