• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম


নেত্রকোনায় ছাত্রী ধ’র্ষণ মামলায় সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১:৩১ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ মে) রাতে গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আমান উল্লাহ সাগর নেত্রকোনার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা-এর পরিচালক। তিনি কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর এবং তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে ওই মাদ্রাসার ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

/এসএন