• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম


ছেলের মৃত্যুশোক সইতে না পেরে মায়ের মৃত্যু, পাশাপাশি চিরনিদ্রায় মা-ছেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৯:১৭ পিএম

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু, একই কবরস্থানে দাফনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। দুপুরে ছেলের দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পর তার মা তারা বানুর (৮৫) মৃত্যু হয়। পরে মা ও ছেলেকে একই কবরস্থানে দাফন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা সাইফুল সরকার মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা যান। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে।সাইফুল সরকারের মৃত্যুর পর মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ছেলের দাফনের কিছুক্ষণ পরই মারা যান তার ৮৫ বছর বয়সী মা তারা বানু।পরে মা ও ছেলেকে একই কবরস্থানে দাফন করা হয়। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

/বিএসএস