• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম


মিশরে মুফতি ওয়াজেদ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৬:২১ পিএম

মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি মিশরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে আযহার ওয়েলফেয়ার সোসাইটির দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়াও মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সোসাইটির বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্য নিয়ে আলোচনা করা হয়।সভায় মেধাতালিকায় কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীর শীর্ষ দশে স্থান লাভের বিষয়টি উঠে আসে। শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন মুফতি ওয়াজেদ আলী। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।এ ছাড়া আল-আযহারের শিক্ষা ও ঐতিহ্য সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা অর্জন, কওমি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে অনুষ্ঠানে মতবিনিময় করা হয়।

/বিএসএস