• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম


কোরআনের আয়াত গবেষণা করে মাধ্যাকর্ষণ শক্তিতে বিদ্যুৎ আবিষ্কারের দাবি মাদ্রাসাছাত্রের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৮:১১ পিএম

পবিত্র কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে তেল-গ্যাস ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের দাবি করেছেন কওমি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী আব্দুর রহমান সুহাইল।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুর রহমান সুহাইল নিজেই তার এই উদ্ভাবনের বিষয়ে তথ্য জানান।

তিনি বলেন, তিনি মূলত কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী। পবিত্র কোরআনে পদার্থবিজ্ঞান নিয়ে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান নিয়েও কোরআনে অনেক আয়াত রয়েছে বলে জানান।

আব্দুর রহমান সুহাইল বলেন, এসব আয়াত নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা শুরু করেন। পরে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে কাজ করেন এবং ২০২২ সালে এতে সফল হয়েছেন বলে দাবি করেন।

তিনি আরও জানান, তার উদ্ভাবন নিয়ে সরকারি মন্ত্রণালয়ে আবেদন করে সহযোগিতার আশ্বাস পেয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে তিনি তেমন কোনো সাড়া পাননি।

/এসএন