• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:১২ এএম


ডেভিড ইমনের দেওয়া তথ্যে চট্টগ্রামে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অ/স্ত্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৪:১৭ পিএম

যশোর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে একটি পরিত্যক্ত বসতঘর থেকে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত প্রায় ১১টার দিকে যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন অস্ত্র মজুত থাকার বিষয়টি স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান শেষে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং গুলিসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

/এসএন