• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম


চট্টগ্রামের নগরের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে গ্রেপ্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৩:১৫ পিএম

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন, যিনি ‘ডেভিড ইমন’ নামে পরিচিত, তাকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে তল্লাশির সময় ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, অভিযানে যশোর জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/বিএসএস