• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম


গোপালগঞ্জে বিচারকের ছোঁ/ড়া পেপারওয়েটের আঘা/তে নারী আইনজীবী আহ/তের অভি/যোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১০:৪৩ পিএম

গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ বিচারকার্য চলাকালে বিচারকের ছোড়া কাঁচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মাথা ফেটে যায় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচারকার্য চলছিল। এ সময় আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী নিজেদের মধ্যে কথা বলছিলেন।

অভিযোগ রয়েছে, ওই সময় বিচারক মো. সুজন মিয়া আইনজীবীদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে।

আঘাতে সাবিহা সুলতানার মাথা ফেটে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

/এসএন