• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


আগারগাঁওয়ে ডিএমপির অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

the pulse online news bd
আপডেট টাইম: ৬ এপ্রিল ২০২৬ ১০:০৭ এএম

রাজধানীর আগারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখার দায়ে দুটি দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

এছাড়া ফুটপাত ও সড়কের ডিভাইডারের ওপর গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত কিছু ভ্রাম্যমাণ সরঞ্জামও জব্দ করা হয়েছে।