ফটিকছড়ি-তে সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. কারিম নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসান টাওয়ার নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কারিম ওই এলাকার সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে খেলাধুলার সময় পরিবারের অজান্তে ভবনের ছাদের কিনারায় চলে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানা-র পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
/এএসএফ