• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:২৪ এএম


মাদ্রাসা যাবার পথে বাইক থেকে পড়ে নিহত ৭ বছরের শিশু!

চোখের সামনে ছেলের মৃত্যু! দেবিদ্বারে হৃদয়বিদারক দুর্ঘটনা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ৯:১৪ পিএম

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদরাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালেদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক-এর দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদ উপজেলার রসুলপুর ইউনিয়ন-এর গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়ার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বারের বাবুস সালাম মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান এবং একই মাদরাসায় ছেলেকে ভর্তি করাতে সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন মোয়াজ্জেম হোসেন। পথে আজগর আলী স্কুলের সামনে পৌঁছালে শিশুটি হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।