দেশের ইতিহাসে এবারের মতো এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব—এ নির্বাচন তার বাস্তব উদাহরণ। তিনি জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনের পুরো দায়িত্ব তাদের ওপরই ছিল এবং তারা তা সফলভাবে সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন, একসময় দেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন নির্বাচন হবে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয়েছে, যা একটি বড় অর্জন।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ইউনিটকে জানালেই তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতেও সেনাবাহিনী পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
/এএসএফ