সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি এই সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সফরকালে জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন সেনাপ্রধান।
এছাড়া তিনি সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচারে অংশ নেবেন বলেও জানা গেছে।
সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে জেনারেল ওয়াকার-উজ-জামানের।