• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম


বদলী হলেন ডিসি মাসুদসহ ২৩ পুলিশ কর্মকর্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ৮:৫৫ পিএম

একযোগে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি এবং স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির কমিশনার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডির ডিআইজি এবং সানা শামীনুর রহমানকেও একই পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—

  • ড. শাহেদুল আকবর খান (এসবি’র বিশেষ পুলিশ সুপার)
  • ড. এলিজা শারমীন (পুলিশ অধিদফতর, টিআর)
  • মোহাম্মদ মাকছুদের রহমান ও কাজী আখতার উল আলম (এসবি)
  • মোহাম্মদ মোর্শেদ আলম ও মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া (কেএমপি)

এছাড়া মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনীসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার পদেও একাধিক রদবদল আনা হয়েছে।

সরকারি এই পদায়নকে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/এএসএফ