• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম


আবার ফিরছে ‘থ্রি ইডিয়টস – র‍্যাঞ্চোর প্রত্যাবর্তন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ এপ্রিল ২০২৬ ৭:৫৫ পিএম

বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা থ্রি ইডিয়টস এর সিক্যুয়েল নিয়ে নতুন আশার খবর দিলেন অভিনেতা আমির খান। পরিচালক রাজকুমার হিরানি নির্মিত এই জনপ্রিয় ছবিতে আমিরের সঙ্গে শরমন যোশি, আর. মাধবন ও কারিনা কাপুর–এর অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান নিশ্চিত করেছেন, থ্রি ইডিয়টস–এর দ্বিতীয় কিস্তি তৈরির কাজ চলছে। যদিও শুটিং শুরুর সময় বা মুক্তির পরিকল্পনা নিয়ে এখনো নির্দিষ্ট কিছু জানাননি তিনি।
আমির বলেন, এই মুহূর্তে সিনেমাটি নিয়ে কাজ চলছে এবং চিত্রনাট্য তার বেশ ভালো লেগেছে। এখনও অনেক কাজ বাকি থাকলেও গল্প যেভাবে এগোচ্ছে, তাতে তিনি আশাবাদী। প্রথম অংশের মতোই হাস্যরস ও ছকভাঙা গল্প থাকবে সিক্যুয়েলে। জানা গেছে, নতুন গল্পটি আগের কাহিনির প্রায় দশ বছর পরের সময়কে ঘিরে এগোবে।
‘র‍্যাঞ্চো’ চরিত্রটি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বলে উল্লেখ করে আমির আরও জানান, খুব শিগগিরই সিনেমার কাজ শুরু করতে চান তিনি। রাজু ও অভিজিৎ গল্প লিখছেন বলেও জানান এই অভিনেতা।
সবচেয়ে বড় খবর, আমিরের ইঙ্গিত অনুযায়ী সিক্যুয়েলে মূল তারকা দলেও বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে—যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।