জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বর্তমান সরকারের দ্বিতীয় এই একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জন্য কতটা কার্যকর ও উপযোগী, তা যাচাই করার নির্দেশও দেন তিনি।
একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও এর মধ্যে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।