• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম


টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অর্থনীতিতে টাকা ছাপানোর অভিযোগ উড়িয়ে দিলেন গভর্নর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৮:১১ পিএম

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলা হয়।

সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা ছাপানোর এমন দাবি ভিত্তিহীন।

তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা কঠিন হলেও সেগুলো যাতে কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করছে।