গাজায় ইসরাইলি অভিযানে সৃষ্ট ক্ষত ও মানসিক আঘাত ফিলিস্তিনিদের প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।লুলা বলেছেন, গাজায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হাতে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত ‘গণহত্যার’ যন্ত্রণা ও ট্রমা বহু প্রজন্মের ফিলিস্তিনির জীবনে থেকে যাবে।অনূদিত বক্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের প্রজন্মের পর প্রজন্ম নেতানিয়াহুর সরকারের হাতে গাজায় নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার রেখে যাওয়া যন্ত্রণা ও মানসিক আঘাত বহন করতে হবে।একই সঙ্গে হামাসের কর্মকাণ্ডেরও নিন্দা জানান লুলা। জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রানচেস্কা আলবানিজকে তার বক্তব্যের কারণে যেন ‘নীরব’ করা না হয়, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।সত্য বলার কারণে আলবানিজকে চুপ করিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে কথা বলার ক্ষেত্রে আলবানিজের স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন।এদিকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণেরও সমালোচনা করেছেন লুলা। এসব বসতিকে তিনি অবৈধ হিসেবে উল্লেখ করেন। তার মতে, বসতি সম্প্রসারণের ফলে ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিরাপদে বসবাসের জন্য গুরুত্বপূর্ণ দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।
/বিএসএস