• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম


হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৪ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সৌদি যুবরাজের সঙ্গে অন্তত দুবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলা চালাবে—এমন কোনো সম্মতি দেননি ট্রাম্প।এদিকে, সৌদি আরবকে গোয়েন্দা তথ্য বিনিময় এবং হুতিদের লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ চলছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।রয়টার্সের প্রশ্নের সরাসরি জবাব না দিলেও এক জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেন, সৌদি আরব ও ইয়েমেন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ রয়েছে। ওয়াশিংটন তার গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদার দেশগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়ও রয়েছে।ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপের বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন। সফরে তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রগুলোর দুজন জানিয়েছেন।

/বিএসএস