• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম


‘গা’জার কিছু মানুষের বেঁ’চে থাকার অধিকার নে’ই’: ই’সরায়ে’লের নিরাপ’ত্তামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ আগস্ট ২০২৬ ১:২৮ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কিছু মানুষের বেঁচে থাকার অধিকার নেই—এমন বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এমনকি গাজার কিছু মানুষকে ‘মানুষও নয়’ বলে মন্তব্য করে তিনি সেখানে প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে গুপ্তহত্যার পক্ষে মত দিয়েছেন।

হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বেন গিভির।

তিনি বলেন, “এটি কোনো গোপন বিষয় নয়। আমি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নমত পোষণ করি। আমার মতে টার্গেট করে গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে গুপ্তহত্যা করা উচিত। শুধুমাত্র যারা আমাদের জন্য হুমকি শুধু তাদেরই নয়—গাজায় এমন কিছু মানুষ আছে যাদের বেঁচে থাকার যোগ্যতা নেই। তাদের বেঁচে থাকা উচিত নয়। তারা এমনকি মানুষও নয়।”

এ ছাড়া গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও বক্তব্য দেন ইসরায়েলের এই মন্ত্রী। একই সঙ্গে পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেন তিনি।

বেন গিভির বলেন, “আমি দেখি পুরো গাজা আমাদের। গাজার মানুষকে যতটা সম্ভব স্থানান্তরিত করতে হবে। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। আর যারা সন্ত্রাসী তাদের কোথাও না যেতে দিয়ে একজন একজন করে হত্যা করতে হবে।”

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

/এসএন