• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম


৫০তম বিসিএসের ভাইভার আগে প্রার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৩:৫৪ পিএম

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি গুগল ফরমের মাধ্যমে জমা দিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি গত ২৯ জুলাই প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির ৫ নম্বর ক্রমিকে উল্লেখ করা নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে।

এ জন্য পিএসসির পক্ষ থেকে দেওয়া গুগল ফরমের নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রার্থীদের সেখানে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করার পাশাপাশি চাওয়া ফাইলগুলোর স্ক্যান কপিও আপলোড করতে হবে।

এর আগে গত ২৯ জুলাই ৫০তম বিসিএসের সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছিল পিএসসি। নতুন নির্দেশনার মাধ্যমে ভাইভায় অংশ নেওয়ার আগে কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি আবারও স্পষ্ট করা হলো।

/এসএন