• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম


অষ্টম শ্রেণি পাসে বাংলাদেশ পুলিশে নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ আগস্ট ২০২৬ ৪:২৭ পিএম

বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। অস্থায়ী ভিত্তিতে নিয়োগের এ সুযোগে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

বিভাগ: বাংলাদেশ পুলিশ একাডেমি।

পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)।

পদসংখ্যা: ১১টি।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২০। বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।

চাকরির ধরন: অস্থায়ী।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা: ২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। এই ফি অফেরতযোগ্য।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের পদ্ধতি: প্রার্থীদের ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম লিখতে হবে। পাশাপাশি খামের বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র বাংলাদেশ পুলিশ একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএন