• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম


জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন: ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে সরকারের কমিটি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ আগস্ট ২০২৬ ৬:৩৩ এএম

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটি জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটি নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটির সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে। এ ছাড়া অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

/এএসএফ