• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম


ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১১!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৮:০৫ পিএম

রাজধানীর ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন দাবি করেন, কলেজ শাখা ছাত্রদলের একটি কর্মীসভায় যোগ দিতে আসার পথে তাদের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সদস্যরা হামলা চালান।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ছাত্রশিবিরের এক নেতার সঙ্গে যোগাযোগ করলে তাকে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

মিলাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় ছাত্রদলের অন্তত ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের কারণ এবং আহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

/এএসএফ