• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম


‘ছাত্রদল ছাত্রলীগ হলে পরিণতি আরও খারাপ হবে’—সারজিস আলম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৮:০১ পিএম

ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলোর প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের পথ অনুসরণ করে, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।”

এর আগে মঙ্গলবার রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সংঘর্ষের ঘটনাগুলো ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে।

এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে ঢাকা কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

/এএসএফ