• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম


বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা যাত্রীর ব্যাগ খুলে পাওয়া গেল ৭০৭টি জীবিত কচ্ছপ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১:৪০ পিএম

ভারতের কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক দপ্তর। ব্যাংকক থেকে আসা ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় যাত্রীর ব্যাগ থেকে অস্বাভাবিক নড়াচড়ার শব্দ শুনে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। পরে ব্যাগ তল্লাশি করে রেড-ইয়ার স্লাইডার প্রজাতির ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে কর্তৃপক্ষের ধারণা, কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। এগুলো কোথা থেকে আনা হয়েছে, কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে কোনো বন্যপ্রাণ পাচারচক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উদ্ধার করা কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পুরো ঘটনার সঙ্গে কোনো সংগঠিত বন্যপ্রাণ পাচারচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে ভারতীয় কর্তৃপক্ষ।

সূত্র: ভারতীয় গণমাধ্যম

/এএসএফ