• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম


তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড, গোল্ডেন বুটের লক্ষ্য এমবাপ্পের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৪:৩৪ পিএম

চলতি বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেলেও আসর শেষ করার আগে ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। শনিবার মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী ফুটবল দল।

সেমিফাইনালে পরাজয়ের কারণে দুই দলের কাছেই ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জন্য এটি বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ থাকছে এই ম্যাচে।

বর্তমানে গোল্ডেন বুটের তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে ৮ গোল করে শীর্ষে রয়েছেন এমবাপ্পে। তবে অ্যাসিস্টের হিসেবে এগিয়ে থাকায় মেসি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা আরও বাড়বে ফরাসি এই ফরোয়ার্ডের।

অন্যদিকে ইংল্যান্ডের দুই তারকা হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামও নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে ব্যক্তিগত প্রতিযোগিতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

শিরোপার লড়াই থেকে ছিটকে পড়লেও ব্রোঞ্জ পদক এবং ব্যক্তিগত অর্জনের লক্ষ্য সামনে রেখে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি তাই বাড়তি আকর্ষণ তৈরি করেছে ফুটবলপ্রেমীদের কাছে।

/এসএন